CoxsBazarNews ( CBN ) , Editor : Prof. Akter Chowdhury,Cell: 01711-315171,  Exe. Editor: Zahed Sarwar Sohel, News Editor: Sarwar Azam Manik, Email: primecox@yahoo.com
  • তীব্র যানজটে দুর্ভোগ শহরবাসীর :৩ মাস ধরে বন্ধ প্রধান সড়ক ও বৌদ্ধ মন্দির সড়ক

    তীব্র যানজটে দুর্ভোগ শহরবাসীর :৩ মাস ধরে বন্ধ প্রধান সড়ক ও বৌদ্ধ মন্দির সড়কবলরাম দাশ অনুপম ॥ কক্সবাজারের প্রধান সড়কের বাজারঘাটা-বার্মিজ মার্কেট অংশ ও বৌদ্ধ মন্দির সড়ক সংস্কার কাজের নামে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। ফলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে শহরবাসীকে। সমানতালে তীব্র হয়ে উঠেছে যানজট আর যানবাহন চালক কর্তৃক যাত্রীদের হয়রানির মাত্রা। বাজারঘাটা প্রধান সড়কের চেয়ে কষ্টের মাসুল দিতে হচ্ছে বৌদ্ধ মন্দির সড়ক-গোলদিঘীরপাড় হয়ে যাতায়াতকারীদের। রৌদ থাকলেও কোনরকম বৃষ্টি হলে দুর্ভোগের মাত্রা এতই বেড়ে যায় যে, কষ্ট লাঘব করার কেউই থাকে না। কি কারণে সংস্কার কাজে এত ধীরগতি তার কোন সদুত্তর দিতে পারছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রায় ৩ মাস ধরে কাজ চলছে প্রধান সড়কের বাজারঘাটা-বার্মিজ মার্কেট অংশ, বৌদ্ধ মন্দির সড়কের কালভার্ট আর হাসপাতাল সড়কের সংস্কার কাজ। এরই মধ্যে হাসপাতাল সড়কের সংষ্কার কাজ শেষ হয়েছে। কিন্তু এখনো শেষ হয়নি বাজারঘাটা প্রধান সড়কের অংশ আর বৌদ্ধ মন্দির সড়কের কালভার্ট সংস্কারের কাজ। এর ফলে অলি-গলি নিয়ে যাতায়াত করতে হচ্ছে যানবাহন চালকদের। তাই তীব্র যানজটে দুর্ভোগের চরম মাত্রা অতিক্রম হয়ে যাচ্ছে শহরবাসী নিত্য নৈমত্তিক কাজ-কর্মে। বেশীরভাগ সময় লেগে থাকে রিক্সা ও টমটম জট। সাথে মাহিন্দ্র, টেম্পু, সিটি সার্ভিসের কারনেও যানজট বেড়ে গিয়েছে। ফলে যানজটে নাকাল শহরবাসীকে ১০ মিনিটের পথ পাড়ি দিতে সময় লাগছে আধ থেকে ১ ঘন্টা। যানজট নিরসনে প্রশাসনের নেয়া কোন পদক্ষেপই কাজে আসছে না। ট্রাফিক বিভাগের নিত্য নতুন কৌশলও হার মানছে যানজটের কাছে। সকাল থেকে দুপুর আবার বিকাল [বিস্তারিত]

    চকরিয়া পৌর বিএনপি নেতার আওয়ামীলীগে যোগদান

     চকরিয়া পৌর বিএনপি নেতার আওয়ামীলীগে যোগদানমিজবাউল হক,চকরিয়া : লামা-আলীকদম সড়কের পরিবহন মালিক সমিতির সহসভাপতি, চিরিংগা বিমানবন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি ও চকরিয়া পৌর বিএনপি’র প্রভাবশালী নেতা ফরিদ আহমদের নেতৃত্বে অর্ধশতাধিক বিএনপির নেতাকর্মী আওয়ামীলীগে যোগদান করেছেন। গতকাল ১৯ মে বিকাল তিনটায় পৌরশহরের চিরিংগায় এক অনুষ্ঠানে প্রধান অতিথি চকরিয়া-পেকুয়া আসনের দায়িত্বপ্রাপ্ত সাংসদ সাফিয়া খাতুনের হাতে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে আওয়ামীলীগে যোগদান করেন। এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সালাহ উদ্দিন আহমদ সিআইপি, চকরিয়া উপজেলা আওয়ামীলীগ সভাপতি সাবেক মেয়র জাফর আলম এমএ, সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরী, আলমগীর চৌধুরী, পৌর আওয়ামীলীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী, ইউপি চেয়ারম্যান আজিমুল হক, চেয়ারম্যান বদিউল আলম, উপজেলা আওয়ামীলীগ নেতা ফজলুল করিম সাঈদী, অধ্যাপক মুসলেহ উদ্দিন মানিক, শহীদুল ইসলাম শহীদ, সুলাল কান্তি দাশ, জসিম উদ্দিন, শ্রমিক নেতা বাবুল বড়–য়া, নজরুল ইসলাম, মনিরুল হক, সেলিম সিকদার লিটন, সোলতান আহমদ, আমির হোসেন আমু, কাইছার উদ্দিন কছির ফরহাদুল ইসলাম। এছাড়াও উপজেলা ও পৌর আওয়ামীলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ছবির ক্যাপশন: চকরিয়া-পেকুয়া আসনের দায়িত্বপ্রাপ্ত সাংসদ সাফিয়া খাতুনের ফুলের তোড়া দিয়ে বিএনপি ফরিদ আহমদ আওয়ামীলীগে যোগদান [বিস্তারিত]

    ঈদগাঁওতে স্কুল-মাদ্রাসার জিপিএ-৫ প্রাপ্তদের সম্বর্ধনা

    ঈদগাঁওতে স্কুল-মাদ্রাসার জিপিএ-৫ প্রাপ্তদের সম্বর্ধনামোঃ রেজাউল করিম, ঈদগাঁও, কক্সবাজার: কক্সবাজার ঈদগাঁও’র পোকখালীতে ষ্টুডেন্টস্ ফোরাম কর্তৃক জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা সম্পন্ন হয়েছে। ১৯ মে রোববার দুপুরে ইছাখালী ইসলামীয়া দাখিল মাদ্রাসা মাঠে আয়োজিত সম্বর্ধনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহকারী অধ্যাপক ড. আতিয়র রহমান। মাদ্রাসার প্রতিষ্টাতা সুপার মাও. নুরুল আলম আখতারির সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সেলিম উদ্দিন। প্রধান বক্তা ছিলেন আই আই ইউ সি-র লাইব্রেরী ডিরেক্টর এস.এম. নুর ই ইলাহী। স্বাগত বক্তব্য দেন ষ্টুডেন্টস্ ফোরাম সভাপতি ও আহবায়ক মাও. হারুন অর রশিদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন লামা ইসলামিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যাপক ফারুক আহমদ, নাইক্যংদিয়া এস.টি দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার হাফেজ মাও. ফজলুল হক, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য মোস্তাক আহমদ মুন্সি, ঈদগাঁও নিউজ প্রকাশক ও চেয়ারম্যান মো. রেজাউল করিম, ঈদগাঁও সাংগঠনিক উপজেলা প্রেস ক্লাব সভাপতি মো. মিজানুর রহমান আজাদ, ঈদগাঁও সাংগঠনিক উপজেলা প্রেস ক্লাব সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন, নাইক্যংদিয়ার সমাজ সেবক এ. এইচ. সেলিম উল্লাহ। শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন হাফেজ শোয়াইব। অতিথিদের মধ্যে ছিলেন জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয় সিনিয়র শিক্ষিকা মিনুন্নাহার বেগম, শিক্ষক মাও. আমিনুল হক ও আরমান জাহান প্রমুখ। আয়োজক পক্ষে ছিলেন উপদেষ্টা আব্দুল কাদের রহমানী, সহ-সভাপতি রমজান আলী, সেক্রেটারী এইচ. এম. হেলাল উদ্দিন, মাষ্টার কামাল উদ্দিন ও গিয়াস উদ্দিন প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সংগঠন উপদেষ্টা এইচ. [বিস্তারিত]

    টেকনাফে ‘গরীবের ছাউনী’

    টেকনাফে ‘গরীবের ছাউনী’হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ : হালকা Ñমাঝারী কয়েক পশলা বৃষ্টি হতে না হতেই টেকনাফের হাট বাজার গুলোতে “গরীবের ছাউনী ” হিসাবে পরিচিত পলিথিন বিকিকিনি জমজমাট ভাবে শুরু হয়েছে। ছাউনীতে ব্যবহৃত ওমপাতা ও বাঁশের বাজারে আগুন জ্বলছে। টেকনাফ, হ্নীলা, শাহপরীরদ্বীপ, হোয়াইক্যং, সাবরাংসহ প্রত্যেক স্থানে বিশেষতঃ হ্নীলা ও টেকনাফে সিন্ডিকেট বাণিজ্যের কারণে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গিয়েছে ওমপাতা ও বাঁশ। বর্ষাকাল অতি নিকটে। যেভাবেই হউক মাথা গোঁজার স্থানে আবশ্যিক ভাবে ছাউনী দিতে হবে। খেটে খাওয়া শ্রমিক, অসহায় দিন মজুরসহ নিম্ম আয়ের ও অভাবী শ্রেণীর মানুষ নিরুপায় হয়ে বিকল্প ছাউনী হিসাবে লবণ মাঠে ব্যবহৃত পলিথিন বা ত্রিপলের দিকে ঝুঁকে পড়েছে। টেকনাফের হাট বাজারে বর্তমানে এসব পলিথিন বা ত্রিপল বেচা কেনার ধুম পড়েছে। বিকিকিনি হচ্ছেও প্রচুর। সহজলভ্য হওয়ায় এর কদরও বাড়ছে। এমনকি প্রতিদিনই পলিথিন বা ত্রিপল কিনতে উদয়াস্ত মহিলাসহ ক্রেতাদের ভিড় দেখা যায়। জানা যায়- আধুনিক পদ্ধতিতে লবণ উৎপাদনে পুরু শক্ত এবং সাইজে বড় এসব পলিথিন(রং কাল) মাঠে ব্যবহার করে লবণ চাষীরা। বর্তমানে লবণ উৎপাদন মৌসুম আর নেই। পুরোপুরিই বন্দ হয়ে গিয়েছে। লবণ চাষীরা মাঠে ব্যবহৃত পলিথিন ধুয়ে না ধুয়ে ভাঁজ করে হাট বাজারে বিক্রি করতে নিয়ে আসে। আবার এসব বিক্রির নির্ধারিত কোন স্থান নেই। প্রধান সড়কের পাশে, যেকোন মার্কেটের সামনে, জনসমাগম মোড়ে স্তুপ করে রাখে। ‘গরীবের ছাউনী’ হিসাবে পরিচিতি লাভ করায় কেউ [বিস্তারিত]

    নতুন ব্যাটালিয়ন প্রতিষ্ঠায় অরক্ষিত ২৫০ কি:মি: সীমান্ত অঞ্চল পাহারার আওতায় আসবে : বিজিবি মহাপরিচালক

    নতুন ব্যাটালিয়ন প্রতিষ্ঠায় অরক্ষিত ২৫০ কি:মি: সীমান্ত অঞ্চল পাহারার আওতায় আসবে : বিজিবি মহাপরিচালকনুরুল আলম সাঈদ নাইক্ষ্যংছড়ি: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমদ,পিএসসি,জি নাইক্ষ্যংছড়ির ৩১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সার্বিক ব্যবস্থাপনায় রামুর রাজারকুল এলাকায় গতকাল ১৯ মে বেলা ১২.৩০ ঘটিকায় নবগঠিত ৫০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের প্রতিষ্ঠা উপলক্ষে বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়িস্থ জোন সদর দপ্তর, ৩১ বর্ডার গার্ড ব্যাটালিয়নে আয়োজিত আনুষ্ঠানিক পতাকা উত্তোলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,- সীমান্ত পাহারায় বিজিবি সৈনিকগন প্রতিনিয়ত নিরলস প্ররিশ্রম করে আসছে । সীমান্তে সন্ত্রাস প্রতিরোধে বিজিবি’র ভূমিকা অপরীসিম । নতুন এই ব্যাটালিয়ন প্রতিষ্ঠার পর অরক্ষিত ২৫০ কিঃমিঃ সীমান্ত অঞ্চল পাহারার আওতায় আসবে । এই নতুন ব্যাটালিয়ন ছাড়াও একটি নতুন সেক্টর প্রতিষ্ঠা বর্তমান সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ । নতুন এই ব্যাটালিয়ন প্রতিষ্ঠার ফলে সীমান্ত এলাকার লোকজন নিরাপদে চলাচল করতে পারবে এবং তাদের নিয়মিত কাজ বা চাষাবাদ ,ব্যবসা সহজেই করতে পারবে । বক্তব্যের আগে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমদ,পিএসসি,জি নাইক্ষ্যংছড়ি ৩১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মাঠে উপস্থিত হয়ে নব গঠিত ৫০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের প্রতিষ্ঠা উপলক্ষে পতাকা উত্তোলন করেন । এর পর তিনি কেক কাটেন । এসময় ব্যাটালিয়নের ধর্মীয় শিক্ষক শওকত মোনাজাত পরিচালনা করেন । পতকা উত্তোলন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ-পূর্ব রিজিয়ন,চট্রগ্রাম এর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী মরতুজা খাঁন,এএফডব্লিউসি,পিএসসি,চট্রগ্রাম সেক্টরের কমান্ডার কর্ণেল মো ঃ নজরুল ইসলাম,লেঃ কর্ণেল হাফিজ হাছান খান,কর্ণেল কামরুজামান,কর্ণেল আব্দুু রউফ,৩১ বর্ডার [বিস্তারিত]

    সারা দেশে ১ মাস মিছিল-সমাবেশ নিষিদ্ধ

    সারা দেশে ১ মাস মিছিল-সমাবেশ নিষিদ্ধবাংলানিউজটোয়েন্টিফোর : আগামী এক মাস সারাদেশে রাজনৈতিক দলের মিছিল-সমাবেশ নিষিদ্ধ করেছে সরকার। ঘূর্ণিঝড় মহাসেনে দূর্গতদের পুনর্বাসনসহ ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে ত্রাণ তৎপরতা সুষ্ঠুভাবে  পরিচালনার জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে এ নিষেধাজ্ঞার কথা জানানো হয়। এরপর চট্টগ্রামে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর এ নিষেধাজ্ঞার বিষয়ে কথা বলেন। আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার মন্ত্রী ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের বক্তব্যেও বিষয়টি উঠে আসে। এ সময় সৈয়দ আশরাফ বলেন, “এটি শুধু বিরোধীদলের জন্য নয়, সরকারি দলের জন্যও প্রযোজ্য।” আগামী এক মাস  সভা-সমাবেশ নিষিদ্ধ করে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের আদেশ জারি সাংবিধানিক অধিকার লঙ্ঘন কি না জানতে চাইলে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘সব সময় সাংবিধানিক অধিকার বাস্তবায়ন হয় না। সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগের প্রভাবে মৃত্যুর হার বেশি না হলেও অনেক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। সেখানে ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য দেশে একটি স্বাভাবিক পরিস্থিতি প্রয়োজন। এ জন্য এক মাস সভা-সমাবেশ করতে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।” সংবাদ সম্মেলনে আরো ছিলেন- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নুহ উল আলম লেনিন, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, বিএম মোজাম্মেল হোসেন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. বদিউজ্জামান ভুইয়া ডাবলু, উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক অসীম কুমার উকিল প্রমুখ। এদিনই সকালে চট্টগ্রামের মীরসরাই উপজেলায় নতুন জোরারগঞ্জ থানা উদ্বোধন করার পর [বিস্তারিত]

    সন্দেহ করবেন না স্বামীকে

    সন্দেহ করবেন না স্বামীকে- শ্রাবণী জামান : কতোই না সম্পর্ক সাথে নিয়ে আমরা বাস করি। এত সব সম্পর্কের মধ্যে একটি অন্যতম সুন্দর সম্পর্ক হচ্ছে স্বামী-স্ত্রীর সম্পর্ক। কত না মধুর এই দাম্পত্য জীবন। একজন সম্পূর্ণ অচেনা মানুষকে আপন করে নেয়া,তার সাথে সারা জীবন অতিবাহিত করা। শুনতে প্রথমে কঠিন হলেও জীবনের একটি সময়ে পৌঁছে এই আত্মিক সম্পর্কটি হয়ে ওঠে জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু এই সুন্দর সম্পর্কের ভেতরও মাঝে মাঝে বাসা বাঁধে ভয়ংকর এক ব্যাধি, এই ব্যাধির নাম "সন্দেহ" । কেবল এই সন্দেহের কারণেই এত সুন্দর একটা সম্পর্কের সমাপ্তি ঘটতে সময় লাগে না। স্বামী অথবা স্ত্রী যে কোনও জনের মনেই সন্দেহ দানা বাঁধতে পারে। তবে আমারা আজ আলোচনা করবো স্বামীকে সন্দেহ করা নিয়ে। একটি সম্পর্কের মূল ভিত্তি হচ্ছে আস্থা অর্থাৎ বিশ্বাস। যে সম্পর্কে বিশ্বাস নেই,সেই সম্পর্কের কোন ভিত্তি নেই। একটি সুন্দর সম্পর্ক গড়ে তোলার জন্য বিশ্বাস সব চাইতে গুরুত্বপূর্ণ। স্বামী রোজ দেরী করে বাসায় ফিরছে,তার মুঠোফোনটি বার বার বেজে উঠছে- এতে একজন স্ত্রীর মনে সন্দেহ হওয়াটা স্বাভাবিক। কিন্তু একবার ভেবে দেখুন তো,অফিস এর জরুরী কাজটার জন্যই হয়তো তার দেরী করে বাসায় ফেরা বা মুঠোফোনে জরুরী আলাপ । তাই প্রথমেই সন্দেহ না করে স্বামীর কাছ থেকে তার সমস্যাটি জানার চেষ্টা করুন। প্রতি মানুষের খানিকটা একান্ত সময় প্রয়োজন। স্বামী হয়েছেন বলেই সারাটা সময় আপনার সাথে থাকতে হবে এমন কোনও নিয়ম [বিস্তারিত]

    ফাঁসির আগে শাস্তি দিলে কিছুই করার নেই

    ফাঁসির আগে শাস্তি দিলে কিছুই করার নেইআরটিএনএন : ঢাকা: একাত্তরে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরী ট্রাইব্যুনালে বলেন, ‘মি. চেয়ারম্যান আপনারা যদি ফাঁসির আগেই শাস্তি চালু রাখেন, তাহলে আমাদের কিছুই করার নেই।’ অসুস্থ থাকার কারণে মামলার কার্যক্রম আগামী রবিবার দেয়ার আবেদন খারিজ করে দিলে ট্রাইব্যুনালে এসব কথা বলেন সালাহউদ্দিন কাদের চৌধুরী। রবিবার চেয়ারম্যান এটিএম ফজলে কবিরের নেতৃত্বাধীন তিন সদস্যের প্রথম আন্তজাতিক আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের ৩৭, ৩৮ ও ৩৯ নম্বর সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়। রাষ্ট্রপক্ষের ৩৭তম সাক্ষী চপলা রানীর (৭৮) সাক্ষ্য শেষে সালাহউদ্দিন কাদের চৌধুরী তাকে প্রশ্ন করতে চাইলে প্রসিকিউটর রানা দাশ গুপ্ত বলেন, ‘আসামির আইনজীবী আছেন, তিনিই প্রশ্ন করবেন। আইন অনুযায়ী আসামি প্রশ্ন করতে পারেন না।’ তখন সালাহউদ্দিন কাদের চৌধুরী কাঠগড়ায় দাঁড়িয়ে বলেন, ‘রানা বাবু আমরা আইন তৈরি করি আর আপনারা আইনের ব্যবসা করেন। আমার জানা আছে, সাক্ষীকে আসামি প্রশ্ন করতে পারেন কিনা। আইনটি ভালো করে পড়ে আসবেন।’ তিনি আরো বলেন, ‘বিষয়টি বিচারকদের এখতিয়ার। উনারা ইচ্ছা করলে আমাকে প্রশ্ন করার সুযোগ দিতে পারেন।’ এ সময় বিচারক জাহাঙ্গীর হোসেন সালাউদ্দিন কাদের চৌধুরীকে বলেন, ‘চৌধুরী সাহেব আপনার আইনজীবী সাক্ষীকে জেরা করুক। তারপর আপনি আপনার প্রশ্ন তিনটি করবেন।’ পরে আসামিপক্ষের আইনজীবী আহসানুল হক হেনা সাক্ষীকে জেরা শুরু করেন। জেরা শেষ হলে সালাহউদ্দিন কাদের চৌধুরী সাক্ষী চপলা রানীকে প্রশ্ন করেন। প্রথম প্রশ্নে তিনি জানতে চান, ’৭১ এ আপনি কি কখনো হাড়ি-পাতিল বিক্রি করতে [বিস্তারিত]

    ঈদগাঁও-ঈদগড় বাইশারীতে হাতির আক্রমণে লাখ টাকার ক্ষতি ॥ প্রাণ হারাচ্ছে সাধারণ মানুষ

    এইচ.এন. আলম, ঈদগাঁও: ঈদগাঁও-ঈদগড় ও পার্বত্য বান্দরবান জেলা বাইশারীতে হাজার হাজার কৃষি পরিবার হাতির উপদ্রব বৃদ্ধি পাওয়ায় আতঙ্কে রাত পুহাচ্ছে। প্রাপ্ত তথ্যে জানা যায়, ঈদগাঁও ভোমরিয়াঘোনা,গজালিয়া,ভাদীতলা এবং ঈদগাঁও-ঈদগড় সড়কের ঈদগাঁও ঢালা, ঈদগড় হাসনা কাটা, ঠুটার বিল, নয়াপাড়া, কদমতলী, কোলপড়ি, বড়বিল,সেঞ্চুরী, চরপাড়া, গোয়াল্যা কাটা, এজাহার ঘোনা,ঘিলাতলী, কোনাপাড়া,জাগিরাকাটা,কুদালিয়কাটা,করলিয়মোরা, নতুন পাড়া ও বাইশারীর চাকপাড়া,উত্তর বাইশরীর আলীক্ষ্যং,রাঙ্গাঝিরি, কেইঙ্গারবিল,কাগজিখোলা, বা¹ুলাবাজার সহ বিভিন্ন এলাকার জনসাধারণ ও কৃষকরা রাতে মশাল জালিয়ে পাহারা দিয়েও ধান ক্ষেত রক্ষা করতে পারছেনা। এতে ঈদগাঁও-ঈদগড় ও বাইশারীর হাজার হাজার পরিবার হাতির আতঙ্কে কৃষকদের মাঝে নেমে এসেছে প্রতিনিয়ত দুঃশ্চিন্তা। অনেকাংশ চাষাবাদের জমি পাহাড়ী অঞ্চলে হওয়ায় কৃষকরা হাতির আতঙ্কে দিনাতিপাত করছে।চলতি মৌসুমে ঈদগাঁও-ঈদগড়ও বাইশারীতে প্রায় ৬ সহস্রাধিক কৃষি পরিবার জমি থেকে ধান ঘরে উঠাতে পারবে কিনা সে নিয়ে সন্দেহ দেখা দেয়। এতাদাঞ্চলে গত ৪ বছরে প্রায় শতাধিক লোক হাতির আক্রমণে মৃত্যু বরণ করে। এ ব্যাপারে ঈদগাঁও কানিয়া ছড়া এলাকার হাজী ছৈয়দ করিমের পুত্র নুরুল আলম জানান, হাতির আতঙ্কে আমাদের চাষকৃত জমির ধান বাড়ীতে উঠাতে পারবো কিনা সন্দেবাজন হয়ে পড়েছে। ঈদগড় এলাকার চর পাড়া আবুল কালাম জানান, হাতি লালন পালনের সরকার কোন ব্যবস্থা না করলে প্রতি বছরে অনেক লোকের প্রাণ হনি ও লক্ষ লক্ষ টাকার ক্ষেত-খামার ক্ষতিগ্রস্থ হতে থাকবে। বাইশারীর তোপান আলী পাড়ার মৃত মোজাহেরের পুত্র কবির আহমদ জানান, প্রতি বছরে আমাদের এলাকা হতে হাতির আক্রমণে কি [বিস্তারিত]

    হলদিয়া সাংগঠনিক ইউনিয়ন যুবদলের দক্ষিণ শাখার আহবায়ক কমিটি গঠিত

    হলদিয়া সাংগঠনিক ইউনিয়ন যুবদলের দক্ষিণ শাখার আহবায়ক কমিটি গঠিতপ্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল উখিয়া উপজেলার হলদিয়াপালং সাংগঠনিক ইউনিয়ন শাখার ১৫ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গতকাল রবিবার গঠিত হয়েছে। উক্ত আহবায়ক কমিটিকে আগামী ৪৫ দিনের মধ্যে ৯টি ওয়ার্ড কমিটি গঠন করে ইউনিয়ন সম্মেলন সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। উক্ত আহবায়ক কমিটিতে মোঃ হোছনকে আহবায়ক, শামশুল আলম, আবু বক্কর ছিদ্দিক আবু, জসিম উদ্দিন, মোঃ ইসমাঈলকে যুগ্ম আহবায়ক, ইকবাল বাহার চৌধুরী, ডা: আক্তার আহাম্মদ, মোহাম্মদ মোবারক, মনজুর আলম কোম্পানী, আব্দুল গফুর, জামাল উদ্দিন, ছৈয়দ কাশেম, নাছির উদ্দিন, আবু শামা ও সোলতান আহাম্মদকে সদস্য করে ১৫ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি ঘোষনা করেছেন উপজেলা যুবদলের সভাপতি হামিদ হোসাইন সাগর, সাধারণ সম্পাদক জামাল মাহমুদ ও সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান [বিস্তারিত]

শ্রীলংকায় উদ্ধার হওয়া কক্সবাজারের বাসিন্দারা ফিরলেন

মে ২০, ২০১৩

এম.শাহজাহান চৌধুরী শাহীন,কক্সবাজার ॥ শ্রীলংকায় উদ্ধার হওয়া ৬০ বাংলাদেশি অবশেষে প্রাণ নিয়ে ফিরে আসলেন। স্বজনদের দোয়া, নিজেদের আর্তনাদ আর সংশ্লিষ্টদের প্রাণান্তর চেষ্টায় তারা রোববার সকাল সাড়ে ১১টায় স্বদেশের মাটিতে পা রাখলেন। ঢাকা বিমান বন্দরে পৌছার :বিস্তারিত >

কক্সবাজার সৈকতের ওশান প্যরাডাইস পয়েন্টে ছিনতাইকারী চক্রের তৎপরতায় পর্যটকরা উদ্বিগ্ন

মে ২০, ২০১৩

এম.শাহজাহান চৌধুরী শাহীন (কক্সবাজারনিউজ ডটকম)॥ কক্সবাজার শহরের কলাতলি হোটেল ওশান প্যারাডাইস পয়েন্ট সহ সৈকতের বিভিন্ন পয়েন্টে ছিনতাইকারী চক্রের তৎপরতা বৃদ্ধি :বিস্তারিত >

কক্সবাজারে কোরালরীফ ও ডায়নামিক ল্যান্ড মার্ক কোম্পানীকে অর্ধ লাখ টাকা জরিমানা

মে ২০, ২০১৩

এম.শাহজাহান চৌধুরী শাহীন(কক্সবাজারনিউজ ডটকম) ॥ কক্সবাজার শহরের কলাতলি ও বাজারঘাটা এলাকায় পৃথক ভ্রাম্যমান আদালতের অভিযানে ডেভেলপার কোম্পানী কোরালরীফ ও ডায়নামিক :বিস্তারিত >

তীব্র যানজটে দুর্ভোগ শহরবাসীর :৩ মাস ধরে বন্ধ প্রধান সড়ক ও বৌদ্ধ মন্দির সড়ক

তীব্র যানজটে দুর্ভোগ শহরবাসীর :৩ মাস ধরে বন্ধ প্রধান সড়ক ও বৌদ্ধ মন্দির সড়ক
মে ২০, ২০১৩

বলরাম দাশ অনুপম ॥ কক্সবাজারের প্রধান সড়কের বাজারঘাটা-বার্মিজ মার্কেট অংশ ও বৌদ্ধ মন্দির সড়ক সংস্কার কাজের নামে দীর্ঘদিন ধরে বন্ধ :বিস্তারিত >

টেকনাফে এক বীট সহকারীর বিরুদ্ধে ২ লক্ষ ১৫ হাজার টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

মে ২০, ২০১৩

শাহীনশাহ,টেকনাফ: টেকনাফের হোয়াইকংয়ে গাছ নিলামের কথা বলে দুই লক্ষ ১৫ হাজার টাকা হাতিয়ে নিয়েছে বীট সহকারী। ওই পাওনা টাকা চাইতে :বিস্তারিত >

চকরিয়া পৌর বিএনপি নেতার আওয়ামীলীগে যোগদান

চকরিয়া পৌর বিএনপি নেতার আওয়ামীলীগে যোগদান
মে ২০, ২০১৩

মিজবাউল হক,চকরিয়া : লামা-আলীকদম সড়কের পরিবহন মালিক সমিতির সহসভাপতি, চিরিংগা বিমানবন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি ও চকরিয়া পৌর বিএনপি’র প্রভাবশালী নেতা :বিস্তারিত >

পেকুয়ায় এক স্কুল ছাত্রী অপহরণের ৫ দিন পরও উদ্ধার হয়নি

মে ২০, ২০১৩

এম.জুবাইদ,পেকুয়া: পেকুয়ায় অপহরণের ৫ দিন অতিবাহিত হলেও উদ্ধার হয়নি অপহ্নত স্কুল ছাত্রী হাদিজা। জানা যায় গত ১৫ মে বুধবার সকালে :বিস্তারিত >

রামুতে নারী নির্যাতন মামলার বাদীকে অপহরনের চেষ্টা নগদ টাকা, মোবাইল ও স্বর্ণের চেইন ছিনতাই

মে ২০, ২০১৩

বার্তা পরিবেশক: রামুতে নারী নির্যাতন মামলার বাদীকে অপহরনের চেষ্টা চালিয়েছে আসামী পক্ষ। এতে ব্যর্থ হয়ে তাদের লাঞ্চিত করে নগদ টাকা, :বিস্তারিত >

ঈদগাঁওতে স্কুল-মাদ্রাসার জিপিএ-৫ প্রাপ্তদের সম্বর্ধনা

ঈদগাঁওতে স্কুল-মাদ্রাসার জিপিএ-৫ প্রাপ্তদের সম্বর্ধনা
মে ২০, ২০১৩

মোঃ রেজাউল করিম, ঈদগাঁও, কক্সবাজার: কক্সবাজার ঈদগাঁও’র পোকখালীতে ষ্টুডেন্টস্ ফোরাম কর্তৃক জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা সম্পন্ন হয়েছে। ১৯ মে রোববার দুপুরে :বিস্তারিত >

ফলোআপ: পেকুয়ায় বৃদ্ধ হত্যাকান্ডের ঘটনা তদন্তে ওসির ঘটনাস্থল পরিদর্শন

মে ২০, ২০১৩

শহিদুল ইসলাম হিরু,পেকুয়া: কক্সবাজারের পেকুয়ায় চাঞ্চল্যকর বৃদ্ধ নুরুল আমিন হত্যাকান্ড সরেজমিনে তদন্তে গতকাল রবিবার বিকালে পেকুয়া থানার ওসি মাইন উদ্দিন :বিস্তারিত >

ইনানীর শুক্কুর হত্যা মামলা ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করছে প্রভাবশালী মহল

মে ২০, ২০১৩

এম বশর চৌধুরী, উখিয়া (কক্সবাজার): কক্সবাজারের উখিয়ার ইনানীর চাঞ্চল্যকর আব্দু শুক্কুর হত্যা মামলার ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করার পায়তারা করছে একটি :বিস্তারিত >

টেকনাফে ‘গরীবের ছাউনী’

টেকনাফে ‘গরীবের ছাউনী’
মে ২০, ২০১৩

হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ : হালকা Ñমাঝারী কয়েক পশলা বৃষ্টি হতে না হতেই টেকনাফের হাট বাজার গুলোতে “গরীবের ছাউনী ” :বিস্তারিত >

টেকনাফ থেকে ২৪ রোহিঙ্গা পুশব্যাক

মে ১৯, ২০১৩

হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ: টেকনাফ শাহপরীরদ্বীপ ও সদর বিওপির বিজিবি সদস্যরা সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে অবৈধভাবে মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশকালে :বিস্তারিত >

নতুন ব্যাটালিয়ন প্রতিষ্ঠায় অরক্ষিত ২৫০ কি:মি: সীমান্ত অঞ্চল পাহারার আওতায় আসবে : বিজিবি মহাপরিচালক

নতুন ব্যাটালিয়ন প্রতিষ্ঠায় অরক্ষিত ২৫০ কি:মি: সীমান্ত অঞ্চল পাহারার আওতায় আসবে : বিজিবি মহাপরিচালক
মে ১৯, ২০১৩

নুরুল আলম সাঈদ নাইক্ষ্যংছড়ি: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমদ,পিএসসি,জি নাইক্ষ্যংছড়ির ৩১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সার্বিক ব্যবস্থাপনায় :বিস্তারিত >

সারা দেশে ১ মাস মিছিল-সমাবেশ নিষিদ্ধ

সারা দেশে ১ মাস মিছিল-সমাবেশ নিষিদ্ধ
মে ১৯, ২০১৩

বাংলানিউজটোয়েন্টিফোর : আগামী এক মাস সারাদেশে রাজনৈতিক দলের মিছিল-সমাবেশ নিষিদ্ধ করেছে সরকার। ঘূর্ণিঝড় মহাসেনে দূর্গতদের পুনর্বাসনসহ ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে ত্রাণ তৎপরতা সুষ্ঠুভাবে  পরিচালনার :বিস্তারিত >

সন্দেহ করবেন না স্বামীকে

সন্দেহ করবেন না স্বামীকে
মে ১৯, ২০১৩

- শ্রাবণী জামান : কতোই না সম্পর্ক সাথে নিয়ে আমরা বাস করি। এত সব সম্পর্কের মধ্যে একটি অন্যতম সুন্দর সম্পর্ক :বিস্তারিত >

ফাঁসির আগে শাস্তি দিলে কিছুই করার নেই

ফাঁসির আগে শাস্তি দিলে কিছুই করার নেই
মে ১৯, ২০১৩

আরটিএনএন : ঢাকা: একাত্তরে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরী ট্রাইব্যুনালে বলেন, ‘মি. চেয়ারম্যান আপনারা যদি :বিস্তারিত >

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিটি কলেজ সংসদের সভা অনুষ্ঠিত

মে ১৯, ২০১৩

প্রেস বিজ্ঞপ্তি: লড়াই সংগ্রামে ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কক্সবাজার সিটি কলেজ সংসদ রোববার বিকাল ৪ ঘটিকায় ছাত্র ইউনিয়নের :বিস্তারিত >

উখিয়ায় সার্বজনীন বুদ্ধ পূর্ণিমা উদযাপন ২৩ মে

মে ১৯, ২০১৩

প্রেস বিজ্ঞপ্তি : উখিয়ায় সাড়ম্বরে ত্রি-স্মৃতি বিজড়িত মহান বুদ্ধ পূর্ণিমা উদ্যাপনের লক্ষ্যে কোটবাজার কেন্দ্রীয় পশ্চিমরতœা শাসনতীর্থ সুদর্শন বিহারে এক প্রস্তুতি :বিস্তারিত >

উঠতি তরুণীদের অনৈতিক পথে নামানোর মিশনে নারী চক্র

মে ১৯, ২০১৩

এম. আবুহেনা সাগর, ঈদগাঁও: সদর উপজেলার বৃহত্তর ঈদগাঁওতে পতিতা সমাজ প্রতিনিয়ত গ্রাম গঞ্জের দিকে ঝুকে পড়ছে। এলাকার অসচ্ছল পরিবারের উঠতি :বিস্তারিত >

ঈদগাঁও-ঈদগড় বাইশারীতে হাতির আক্রমণে লাখ টাকার ক্ষতি ॥ প্রাণ হারাচ্ছে সাধারণ মানুষ

মে ১৯, ২০১৩

এইচ.এন. আলম, ঈদগাঁও: ঈদগাঁও-ঈদগড় ও পার্বত্য বান্দরবান জেলা বাইশারীতে হাজার হাজার কৃষি পরিবার হাতির উপদ্রব বৃদ্ধি পাওয়ায় আতঙ্কে রাত পুহাচ্ছে। :বিস্তারিত >

হলদিয়া সাংগঠনিক ইউনিয়ন যুবদলের দক্ষিণ শাখার আহবায়ক কমিটি গঠিত

হলদিয়া সাংগঠনিক ইউনিয়ন যুবদলের দক্ষিণ শাখার আহবায়ক কমিটি গঠিত
মে ১৯, ২০১৩

প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল উখিয়া উপজেলার হলদিয়াপালং সাংগঠনিক ইউনিয়ন শাখার ১৫ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গতকাল রবিবার গঠিত :বিস্তারিত >

ঈদগাঁও প্রেস ক্লাবের আইডি কার্ড বিতরণ অনুষ্টান

ঈদগাঁও প্রেস ক্লাবের আইডি কার্ড বিতরণ অনুষ্টান
মে ১৯, ২০১৩

এস. এম. তারেক, ঈদগাঁও: আদর্শগত পার্থক্যকে বড় করে না দেখে দেশ ও জাতির কল্যাণে আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে। :বিস্তারিত >

অব্যাহত ডাকাতি প্রতিরোধে ইসলামাবাদে সভা অনুষ্টিত

মে ১৯, ২০১৩

গিয়াস উদ্দিন: ইসলামাবাদের ৩ নং ওয়ার্ডে ডাকাত নেই।অন্যান্য ওয়ার্ড থেকে আসা পেশাধারী চিহ্নিত ডাকাত এ ওয়ার্ডে এসে প্রতিনিয়ত ডাকাতি কার্য :বিস্তারিত >

ঈদগাওর ইতিহাস ঐতিহ্য-৪ : ডুলাফকির মাজারের “হারা মনি ভবন” এক অনন্য নিদর্শন

ঈদগাওর ইতিহাস ঐতিহ্য-৪ : ডুলাফকির মাজারের “হারা মনি ভবন” এক অনন্য নিদর্শন
মে ১৯, ২০১৩

গিয়াস উদ্দিন : প্রখ্যাত দ্বীনি আলেম ছুফি সাধক হযরত মরহুম আলহাজ মাওলানা শাহ্ নুরুল হক (রা;আ;) প্রকাশ ডুলা ফকির মাজারটি :বিস্তারিত >

রামুতে ৫০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উদ্বোধন

রামুতে ৫০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উদ্বোধন
মে ১৯, ২০১৩

বিজিবি সদস্যরা সীমান্ত টহল, অনুপ্রবেশ রোধ, শান্তিশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: মহাপরিচালক খালেদ হোসেন টাপু,রামু : কক্সবাজারের রামুতে নব প্রতিষ্ঠিত :বিস্তারিত >

বাস্তবায়ন নেই জাতীয় শিশু অধিকার সনদ: আশংকজনকভাবে বাড়ছে শিশুশ্রম

বাস্তবায়ন নেই জাতীয় শিশু অধিকার সনদ: আশংকজনকভাবে বাড়ছে শিশুশ্রম
মে ১৯, ২০১৩

কাফি আনোয়ার: কক্সবাজার সদরসহ জেলার সর্বত্র শিশুশ্রম আশংকাজনকভাবে বেড়ে চলেছে। এতে শিশুদের মৌলিক অধিকার যেমন খর্ব হচ্ছে তেমনি বাড়ছে শিশু :বিস্তারিত >

পাহাড়তলীতে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে স্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের দাবি এলাকাবাসির

মে ১৯, ২০১৩

প্রেস বিজ্ঞপ্তি: শহরের জনবহুল এলাকা হিসাবে পরিচিতি ও পৌরসভার ৭নং ওয়ার্ডের পাহাড়তলীর ২০/৩০ হাজার জনসাধারণ চোর, ছিনতাইকারী, ডাকাত ও সন্ত্রাসিদের :বিস্তারিত >

আলো দেখাক আস্থার রাজনীতি

আলো দেখাক আস্থার রাজনীতি
মে ১৯, ২০১৩

- মোহিব্বুল মোক্তাদীর তানিম : দুয়ে দুয়ে চার সমীকরণ দিয়ে যারা প্রেক্ষাপট পর্যালোচনা করেন তাদের জন্য চলমান বছরটি জটিল ও :বিস্তারিত >

পদ্মা কেলেঙ্কারি: পরিবারের কারো জড়িত থাকার অভিযোগ নাকচ প্রধানমন্ত্রীর

পদ্মা কেলেঙ্কারি: পরিবারের কারো জড়িত থাকার অভিযোগ নাকচ প্রধানমন্ত্রীর
মে ১৯, ২০১৩

আরটিএনএন: ঢাকা: পদ্মা সেতুর দুর্নীতির সঙ্গে পরিবারের কোনো সদস্যের জড়িত থাকার বিষয়টি নাকচ করে দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি :বিস্তারিত >